Posts

সুমহান পবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ ও পবিত্র মীলাদ শরীফ-ক্বিয়াম শরীফ সর্বত্র জারী করার গুরুত্ব ও ফযীলত

পবিত্র মীলাদ শরীফ উনার লুগাতী বা আভিধানিক অর্থ বিলাদত (জন্ম) শরীফ উনার সময়। আর ইছতিলাহী বা ব্যবহারিক অর্থ সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিয়্যীন, রহমতুল্লিল আলামীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র বিলাদত শরীফ উপলক্ষে খুশি প্রকাশ করা এবং এ উদ্দেশ্যে উনার ছানা-ছিফত মুবারক বর্ণনা করা, উনার শান মুবারকে ছলাত শরীফ পাঠ করা, সালাম শরীফ পেশ করা এবং উনার মুহব্বত-মা’রিফাত, তায়াল্লুক, নিসবত, যিয়ারত ও সন্তুষ্টি কামনা করা। উম্মত হিসেবে যা হাছিলের জন্য কোশেশ করা ফরযের অন্তর্ভুক্ত। মোট কথা, নুরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে পাওয়ার কারণে উম্মত যেহেতু যাবতীয় নিয়ামতের অধিকারী হয়েছে, সেহেতু উনার জন্যেই খুশি প্রকাশ করাটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ নেক আমলের অন্তর্ভুক্ত।  যেমন এ প্রসঙ্গে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- يايها الناس قد جائتكم موعظة من ربكم وشفاء لما فى الصدور وهدى ورحمة للمؤمنين. قل بفضل الله وبرحمته فبذالك فليفرحوا هو خير مما يجمعون. অর্থ: হে মানুষেরা! তোমাদের রব মহান আল্ল...